একবছর পর এইসব সেনা কর্মকর্তাদের নিয়ে এই নাটক বা এপিসোড সন্দেহজনক ও সফিষ্টিকেটেড।

একবছর পর কেন ইনাদের জামাই আদর করে ট্রাইবুনালে নেওয়া হচ্ছে? সামরিক আদালতে কেন বিচার শুরু করলো না? এদের সাথে ভারতের র এর যেসব এজেন্ট জড়িত ছিল তাদেরকেও কেন বিচারের আওতায় আনা হলো না? হাসিনা অপরাধী হলে মূল অপরাধী মোদী কেন বিচারের বাইরের থাকবে। ভয় কীসের? এটা তো আন্তর্জাতিক বিচার, যেখানে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে সেখানে মোদীর বিচার করতে বাংলাদেশ ভয় কেন পাবে? প্রয়োজনে আইসিজে এর মাধ্যমে বিচার ও রায় সম্পন্ন করতেই হবে, মোদী ও র এজেন্টদের বিচার ব্যাতীত এই বিচার কার্য ইনকমপ্লিট। মোদী ও র এজেন্টরা বাংলাদেশের মত পাকিস্তানেও অনেক গুপ্তহত্যা চালিয়েছে, তাই প্রয়োজনে বাংলাদেশ ও পাকিস্থান একযোগে আইসিজেতে কেইস চালাতে পারে। আওয়ামীলীগ নেতারা হাসিনা কিংবা এইসব সেনা কর্মকর্তারা শ্রেফ খেলার পুতুল হিসেবেই ব্যবহৃত হয়েছেন, মূল খেলাটা বা অপরাধটা তো ভারতের বিজেপি নেতারা মোদী ও র এজেন্টরা করেছে। তাই ওদের বিচারটাই এখানে মুখ্য হওয়া উচিত।


যাই হোক, একবছর পর এইসব সেনা কর্মকর্তাদের নিয়ে এই নাটক বা এপিসোড সন্দেহজনক ও সফিষ্টিকেটেড। রীতিমতো ওয়ার্কআউট করে এই নাটক বা এপিসোড মঞ্চস্থ করা হয়েছে। ১/১১ টাইপ কিছু একটা করে সেনাপ্রধান ওয়াকারের এটা সেইফ এক্সিট প্লানের অংশ হতে পারে। তবে ২৪ উত্তর বাংলাদেশে আর ১/১১ বা আওয়ামীলীগকে ফেরানোর বা পুনর্বাসনের কোন সুযোগ নাই, এটা এখন এখানে স্বতঃসিদ্ধ, এটা ভাঙতে চাইলে বা যতবার ১/১১ করা হবে বা যতবারই আওয়ামীলীগকে ফেরানোর চেষ্টা করা হবে ততবার বিপ্লবও হবে। অবশ্য পরেরবার শুধু বিপ্লব নয় আরও ভয়ঙ্কর বিপর্যয়ও ঘটে যেতে পারে, এটাই বাংলাদেশের জনগণের পালস, বিশেষ করে বাংলাদেশের ৯০ ভাগ মুসলমান জনগণের পালস- এই পালস ধ্রুব বা কনস্ট্যান্ট - এটাকে পরিবর্তন করার কোন শক্তি বা সুযোগ নাই।


Comments