মালালার পথে হাদি !

 

মালালার পথে হাদি !

যুগ্মভাবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী বিশ্ব আইকন এখন আমাদের শরীফ ওসমান হাদি। একইসাথে একটি দেশ ও জাতির নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রতীকও তিনি, একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড আমাদের শরীফ বিন হাদি। হাজারো জুলাই শহীদের মৃত্যু বেদনাকে একা নিজের ছোট্ট মাথায় ধারণ করেছিলেন হাদি, তাঁর মত করে আর কেউ জুলাই শহীদদের নিয়ে, শহীদদের পরিবার নিয়ে অতটা কাজ করেনি, পরিশেষে সেই শহীদি মৃত্যু বেদনা তিনি নিজের মাথায় বাস্তবেও নিলেন, যেন এখন তিনি সত্যিকার অর্থেই জুলাই শহীদদেরই একজন হয়ে গেলেন -  জীবনমৃত অবস্থায় থেকে তিনি যেন একদিকে জিন্দা শহীদ হয়ে জুলাই শহীদদের সাথেও আছেন আবার অন্যদিকে বিশ্ব কাঁপানো জুলাই বিপ্লবের গাজীদের সাথেও আছেন - বিশ্ব ইতিহাসে আর কারো ভাগ্যে এরকম ডেডলি ডুয়াল স্টেট এসেছে কিনা আমাদের জানা নাই, বিশ্ব ইতিহাসে এই মাত্রার মাথায় আঘাত নিয়ে জীবিত থাকার দৃষ্টান্তও বিরল, নোবেল বিজয়ী মালালার মাথার আঘাতও এই মাত্রার ছিল না, হাদির এখনও জীবিত থাকাটা একটা অলৌকিক বা আধ্যাত্মিক সংযোগ হিসেবেই বিবেচনা করা যায়। সব মহলে জনপ্রিয় ও প্রতিবাদী প্ৰিয় মুখ হাদির জন্য এটা সবার দোয়ার ফলও বলা যেতে পারে। সম্ভবত আল্লাহ আমাদের হাদি ভাইকে মালালার পথেই পাড়ি জমানোর পটভূমি তৈরী করছেন। মালালার মত হাদিও হয়তো আমাদের মাঝে ফিরে আসবেন এবং হয়তো মালালার মত নোবেল পুরস্কারেও ভূষিত হবেন। আল্লাহ আমাদের হাদি ভাইকে হায়াতে তৈয়াবা দান করুন অথবা শহীদি মৃত্যুর উচ্চ মকাম দান করুন। আমীন।

Comments