জামাতকে ঘিরেই বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে আজও !

জামাতকে ঘিরেই বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে আজও - জামাতের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রাম শ্লোগান তথা একশনের রিএকশন তৈরীতে আজও ব্যস্ত বিএনপি সহ সব ছোট বড় দল, ডান বাম এমনকি ধর্মীয় দলগুলোও - অনেকে জামাতের তৈরী করা সেই দুর্দান্ত রাজনৈতিক শ্লোগানগুলো আজও সরাসরি কপি করছে কিংবা অনেকে প্রতিদিন প্রতি তথা কাউন্টার শ্লোগান তৈরী করতে নিজেদের মন-মগজ গুলিয়ে ফেলছে, যেমন কিছু উদাহরণ দেই - 'কোরান সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালো' - জামাতের কালজয়ী এই শ্লোগানের প্রতি-শ্লোগান 'কোরান সুন্নাহর আলো, সংসদে জ্বালো' বানিয়েছে 'আহলে সুন্নত অল জামাত' নামক ইসলামী দলটি এই ২০২৬ এর নির্বাচনে জেতার জন্য। দেখা ও শুনা গেল দলটি 'কোরান সুন্নাহ আলেম ওলামা নামাজ' সবকিছুই ব্যবহার করেছে তাদের নির্বাচনী শ্লোগান হিসেবে, যেমন - 'কোরান সুন্নাহর মার্কা, নামাজীদের মার্কা, আলেম ওলামাদের মার্কা' এরকম শ্লোগানও দিয়েছে অথচ এরপরও এদের কেউ ধর্ম ব্যবসায়ী তকমা দেবে না যেমনটি কেবল জামাতকেই দিত অথচ জামাত কোনদিন ওরকম বা ওভাবে ধর্মীয় শ্লোগান দেয়নি বা ধর্মকে ব্যবহার করেনি, তাঁরা কেবল মুসলমান হিসেবে ধর্মের মৌলিক বিষয়াদির উপর ফোকাস করে এবং সেগুলো রক্ষারই আন্দোলন করে বা শ্লোগান দেয়। ওদিকে জামাতের আরেক কালজয়ী শ্লোগান 'রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়' বিএনপি সরাসরি কপি করে ব্যবহার করছে - এভাবে সবাই আজও জামাতের সেই দীর্ঘ দূর্দান্ত রাজনৈতিক একশনের রিএকশন তৈরীতেই গলদঘর্ম হচ্ছে। বাই দ্য ওয়ে - বামদলগুলিও মুক্ত নয় সেই একশন বা রিএকশন থেকে। জামাতের রাজনৈতিক একশনেরই রিএকশন হিসেবে তৎকালীন দুই বামমন্ত্রী ইনু ও মেনন হজ্ব করে আলহাজ্ব কমরেড পর্যন্ত সেজে বসেছিলেন! কিন্তু পরিহাদ তারা আলহাজ্ব কমরেডসেজেও রেহায় পাননি। 


জামাত ইসলাম জিন্দাবাদ

Comments