ইনকিলাব জিন্দাবাদ! ইনসাফ জিন্দাবাদ!

 ইনকিলাব জিন্দাবাদ

ছোট্ট অথচ প্রভাবশালী উর্দু শব্দ ইনকিলাব

ছোট্ট একটি উর্দু শব্দ ইনকিলাব অথচ এর ইতিহাস ও প্রভাব দেখুন কত বিশাল ও ব্যাপক। গোটা উপমহাদেশকেই বারবার এই একটি ছোট্ট শব্দ নিজের বলয়ে নিয়ে নিচ্ছে। অতীতের পাক ভারত থেকে আজকের বাংলাদেশেও শব্দটি রাজনীতিকে এগিয়ে নিচ্ছে - এনসিপি'র 'ইনকিলাব! ইনকিলাব!' শ্লোগান কিংবা ওসমান হাদির 'ইনকিলাব মঞ্চ' সেটাই বলছে আমাদেরকে। অন্যদিকে বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের নামও ইনকিলাব। ইনকিলাব জিন্দাবাদ!


এদিকে নিম্মোক্ত ছোট্ট ছোট্ট প্রত্যেকটি উর্দু শব্দও একেকটি বিশাল বিশাল প্রভাব ও ওজন রাখে ইনকিলাবের মতই -

ইত্তেফাক 
ইত্তেহাদ
ইনসাফ

শেষউক্তটি অর্থাৎ ইনসাফ বোধ হয় সবচেয়ে বেশী প্রভাব ও ওজন রাখে, সম্ভবত এটা ইনকিলাব এর চেয়েও বেশী শক্তিশালী। এটা ইনকিলাবকেও ধারণ বা নিজের ভিতর নিয়ে ফেলার মত শক্তিমান। অর্থাৎ যেকোনো দিন -  এনসিপি'র 'ইনকিলাব! ইনকিলাব!' শ্লোগান 'ইনসাফ! ইনসাফ!' কিংবা ওসমান হাদির 'ইনকিলাব মঞ্চ' 'ইনসাফ মঞ্চ' কিংবা জাতীয় দৈনিকটির নাম 'ইনসাফ' হয়ে যেতে পারে। এমনটি হলে কিন্তু অবাক হবেন না কারণ আমি তো এখানে আপনাদের আগেই বলে দিলাম বিষয়টা।

ইনসাফ জিন্দাবাদ!

Comments